২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪০০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী থেকে চার হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

এরা হলেন- সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের মো. এরশাদ (২৮) ও মো. নবী হোসেন (৩০)।

নগরীর রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ইয়াবা জব্দের কথা বুধবার বিকালে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চৈতন্য গলির রহমান প্লাজার পঞ্চম তলায় ইয়াবা বিক্রির জন্য দুই যুবক অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় এরশাদ ও নবীকে আটক করে তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য এনে চট্টগ্রামে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।