২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচলাইশে শিবিরকর্মী আটক, ধারালো অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশে নিজের বাসা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 02:44 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

আটকের নাম মো. সাইমন।

বুধবার ভোরে হামজারবাগে সাইমনের বাসায় অভিযান চালানো হয় বলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) এবিএম ফয়জুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “সাইমনের বাসা থেকে কয়েকটি রাম দা, চাপাতি, ছুরি এবং সাংগঠনিক বইপত্র উদ্ধার করা হয়েছে।”

এছাড়া ভোররাতে বিবিরহাটের সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসা থেকে নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহীনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা ফয়জুল।

শাহীনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।