২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় মাইক্রোবাসে ৫ হাজার ইয়াবা

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস থেকে পাঁচ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে মাইক্রোবাসের চালককে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 02:43 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

আটক রফিকুল ইসলাম কক্সবাজার সদরের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়া গ্রামের বজল আহমদের ছেলে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের বড় পুকুর এলাকায় ওই মাইক্রোবাসটিতে তল্লাশি চালানো হয় বলে লোহাগাড়া থানার এসআই মো. সোলায়মান জানিয়েছেন।

তিনি বলেন “গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ইয়াবার সন্ধান মেলে।”

রফিকুল ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন বলে জানান এসআই সোলায়মান।