২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৩ বছরের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 11:26 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

ওই এলাকার ‘ইকুইটি সামান্থা’ ভবনের প্রহরীরা বৃহস্পতিবার ভোরে আহত অবস্থায় বালি আক্তার ওরফে পলি নামের ওই শিশুটিকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। 

নিহত বালি ওই ভবনের অষ্টম তলার বাসিন্দা মো. ইমতিয়াজের বাসায় ২০ দিন আগে কাজ নিয়েছিল বলে চকবাজার থানার এসআই মো. সালেহ জানিয়েছেন।  

বালির বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

এসআই মো. সালেহ জানান, “ভবনের দ্বিতীয় তলার একটি খালি জায়গা থেকে প্রহরীরা বালিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

“বাসার ভ্যান্টিলেটরে ওড়না ঝুলিয়ে মেয়েটি নিচে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে গেছে বলে মনে হচ্ছে।”

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে বলে জানান এসআই সালেহ।