২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে আটক দুজনের সাজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক দুই শিক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

সাজাপ্রারা হলেন- বিশ্ববিদ্যালযের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম লিটন এবং ভর্তি পরীক্ষার্থী রায়হান বিন কায়সার।

ব্যবসায় প্রশাসন অনুষদের (সি ২-৩ ইউনিট) ভর্তি পরীক্ষা চলাকালে শনিবার তাদের আটক করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্সি (বদলি) দেওয়ায় আটক দুই শিক্ষার্থীর মধ্যে লিটনকে এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা এবং কায়সারকে ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিটন নামের আমাদের বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী কায়সার নামের এক ভর্তিচ্ছুর জন্য প্রক্সি দেয়ায় দুই জনকেই আটক করা হয়েছিল।”

পুরনো খবর:

চবিতে ভর্তি: ধরা খেল চতুর্থ বর্ষের ছাত্র