২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

চট্টগ্রামের চকবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:24 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

শুক্রবার সন্ধ্যার আগে চকবাজার থানার কেয়ারী ভবনের উল্টো দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইছমাইল (২২) ভোলা জেলা ভরা নদী থানার মো. মুছার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ইছমাইল।

তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।