চট্টগ্রামে আরএফএল আনল ‘ড্রিংক ইট’
বিশুদ্ধ পানির প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামে নতুন পানি পরিশোধক যন্ত্রের মোড়ক উন্মোচন করেছে আরএফএল।
শুক্রবার নগরীর ডিসি হিলে ‘ড্রিংক ইট’ এর মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়িকা আইরিন জাহান মৌসুমী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, ভোক্তাদের জীবনকে সহজ করতে সব সময়ই সচেষ্ট আরএফএল। এরই অংশ হিসেবে পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ড্রিংক ইটের’ যাত্রা শুরু হল।
ড্রিংক ইট বিশ্বের সর্বাধুনিক চারস্তর বিশিষ্ট পানি শোধন প্রযুক্তির মাধ্যমে ভোক্তাদের বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা দেবে বলে দাবি করেন আরাফাত।
জীবনকে আরো সহজ করতে ’ড্রিংক ইট’ ভূমিকা রাখবে উল্লেখ করে মৌসুমী বলেন, “বিশুদ্ধ পানির জন্য নির্দ্বিধায় ড্রিংক ইটে’র উপর র্নিভর করা যায়।”
এসময় দর্শকদের অনুরোধে ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ শীর্ষক গানটি গেয়ে শোনান জনপ্রিয় এ অভিনেত্রী।
