২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬২ লিটার মদসহ আটক ৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মদসহ দুজনকে গ্রেপ্তার ও আরও দুজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

মদসহ গ্রেপ্তার দুজন হলেন- সাধনা দত্ত (৫৫) ও উদয়ন বড়ুয়া (৫৬)। তাদের বাড়ির ঠিকানা এবং আটক বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে কোতোয়ালির আন্দরকিল্লা এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে এক তল্লাশি অভিযান পরিচালনা করে।

এতে ৬২ লিটার চোলাই মদসহ সাধনা ও উদয়নকে আটক করা হয়। এছাড়া সন্দেহজনক আরও দুই ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতয়ালি থানার এসআই আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে আটক চারজনের মধ্যে মদসহ আটক দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ ও তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ সদস্য।