চট্টগ্রামে রেললাইনের পাশে ব্স্তাবন্দি লাশ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রেলওয়ে পুলিশের এসআই প্রিয়ময় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়তলী স্টেশনের কাছে রেললাইনের পাশে লাশটি পাওয়া যায়।
”স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খবর দেওয়ার পর পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত ওই লাশ উদ্ধার করে।”
অন্য কোথাও হত্যার পর লাশটি রেললাইনের পাশে ফেলে দেওয়া হয় বলে ধারণা পুলিশের।
