২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে কভার্ড ভ্যান চালক নিহত

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে এক কভার্ড ভ্যানের চালকের নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

দুর্ঘটনায় কভার্ড ভ্যান চালকের সহকারী আহত হয়েছেন। হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয় দুয়ারি এলাকায় ট্রেইলারটির সঙ্গে কভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়।

তিনি বলেন, “ঘটনাস্থলেই কভার্ড ভ্যানের চালক মারা যান। আহত সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

সার্জেন্ট ফরিদ জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল।