২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে চার শিবির নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত এক বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:33 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবীর জানান,  ছাত্র শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী ‘গোপন বৈঠক’ করছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মধ্যম নাহিরপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

“এ সময় শিবিরকর্মীরা পুলিশের দিকে ঢিল ছোড়ে।  পরে বিপুল সংখ্যক জিহাদী বই ও সাংগঠনিক কাগজপত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তাররা হলেন- ফেনী পলিটেকনিক কলেজ শাখা শিবিরের সভাপতি ইব্রাহীম খলিল (২৫), জোরারগঞ্জ ধুম ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক আরাফাত রহমান মিনহাজ (২৪), মো. মহিউদ্দিন (২৩) ও আবু সাইয়িদ (২০)।

শিবিরকর্মীদের ছোড়া ঢিলে বিপুল, মঈনুদ্দিন ও সুজন নামে তিন এসআই এবং করিম নামে এক কনস্টেবল আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, “তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”