চট্টগ্রামের হালিশহরে পুড়েছে ৬ দোকান
চট্টগ্রামের হালিশহরে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান।
মঙ্গলবার বিকালে হালিশহরের এ-ব্লকের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ছবি: প্রতীকী
আগুনে তিনটি ফার্মেসি, একটি হার্ডওয়ারের দোকান, একটি কুলিং কর্ণার ও একটি স্টুডিও পুড়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
শাহিদুর বলেন, আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
