চবি ক্যাম্পাসে বসছে সিসি ক্যামেরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্টেশন ও জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় রোববার থেকে সিসি ক্যামেরা চালু হচ্ছে।
প্রক্টর অফিসেই এসব ক্যামেরার ফুটেজ দেখা যাবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় পাঠাগার, রেজিস্ট্রার ভবনসহ বিশ্ববিদ্যালয়ের মোট ১০টি পয়েন্টে ক্যামেরা বসানো হবে জানিয়ে প্রক্টর বলেন, পুরো ক্যাম্পাসকেই ধাপে ধাপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ক্যামেরার ফুটেজ থেকে যে কোনো অপরাধমূলক ঘটনায় জড়িতদের সহজে চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রক্টর।
