২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ১৮ জন আটক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ খানার অনন্যা আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয় বলে বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “অনন্যা আবাসিক এলাকার মাঠে বসে গোপন বৈঠক করছিল শিবির নেতা-কর্মীরা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে।

“তাদের থানায় আনা হয়েছে। এখনও যাচাই বাছাই শুরু হয়নি। যাচাই শেষে বলতে পারব কে কোন পর্যায়ের নেতাকর্মী।”