২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 05:21 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

টেকনাফ৪২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মো. আবুল হাশেম জানান, রোববার উপজেলার বরইতলীএলাকায় নাফ নদী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তবে এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

মেজরহাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নৌকায়করে দেশে ঢুকছে এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। পরে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৭০হাজার ইয়াবা পাওয়া যায়।

নৌকাটিজব্দ এবং ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।