বান্দরবানে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মী আটক
বান্দরবানে এক মাদ্রাসার অধ্যক্ষসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, শুক্রবার শহরের কেন্দ্রীয় মসজিদের মার্কেট ভবনের তৃতীয় তলার পাঠাগারে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- শিবিরের জেলা সভাপতি ইমরানুল হক, জামায়াতের রোকন রেজাউল করিম, বান্দরবান পৌর জামায়াতের নেতা আবদুল হামিদ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম আনসারী, চট্টগ্রামের অলি আহম্মদ বীরবিক্রম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হানিফ হাসান ও চট্টগ্রামের জামায়াত নেতা মোরশেদ আলম।
আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বৈঠকটিকে সন্দেহজনক মনে করে’ তাদের আটক করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকেরা ছবি সংগ্রহের জন্য থানায় চার ঘণ্টা অপেক্ষা করলেও পুলিশ অনুমতি দেয়নি।
