পতেঙ্গায় মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের পতেঙ্গা থেকে বিদেশি মদ এবং বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. হোসেন (২৮) দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।
এএসপি শাহেদা সুলতানা স্বাক্ষরিত র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোসেনকে দুটি সিএনজিতে থাকা ৪১৩ বোতল বিদেশি মদ এবং ২৯৫ বোতল ক্যান বিয়ারসহ আটক করা হয়।
উদ্ধার বিদেশি মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
