২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ডাকাত সন্দেহে আটক ৮

চট্টগ্রামের সন্দ্বীপ থেকে ডাকাত সন্দেহে আটজনকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 12:32 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শনিবার রাতে উপজেলার সোয়াখালী ঘাট থেকে তাদের আটক করা হয় বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. আবুল কাশেম (২২), একরাম হোসেন (২৬), আবুল কাশেম (২৬), নাজিম (২১), খালেদ (২৫), জাকির হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও বাবুল হোসেন (২৬)।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এম মহিনুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোয়াখালী ঘাট থেকে একটি কাঠের মাছধরার নৌকাসহ তাদের আটক করা হয়।