২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে দলটির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 12:51 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কালামিয়া বাজার সংলগ্ন সিকান্দার চেয়ারম্যান ঘাটায় জামায়াতের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

সেখান থেকে ওমর ফারুক (৪০) ছাড়াও জামায়াত কর্মী মো. ইসহাক (৫৫), মহিউদ্দিন (৩৫), নেজাম উদ্দিন (২৭), আবদুল হক (৫৫) ও মো. জালাল আহমদকে (৬৫)  গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ফারুকের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার তিনটি মামলা রয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, “তার বাড়িতে জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।”

সেখান থেকে আরও বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে গেছেন জানান তিনি।