চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বাকলিয়ার দুই এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে শাহ আমানত সেতু ও তুলাতলী এলাকায় এসব অভিযান চালানো হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের মো. শাহজাহান (২১), বাগেরহাটের কামরুল ইসলাম (৪০) ও কক্সবাজারের ইমাম হোসেন (৩৮)।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহনের’ একটি বাসে তল্লাশি করে এক হাজার ইয়াবাসহ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
প্রায় একই সময়ে ‘হানিফ এন্টারপ্রাইজের’ আরেকটি বাস থেকে ৫০০ ইয়াবাসহ কামরুলকে এবং তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে ৪২টি ইয়াবাসহ ইমামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় তিনটি মামলা হয়েছে।
