শাহ আমানতে যাত্রীর কাছে ৪০ ভরি স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহফেরত এক যাত্রীর কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
(ফাইল ছবি)
শুল্ক অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতিবিধি ‘সন্দেহজনক’ হওয়ায় তৌহিদুলের ব্যাগ তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়।
তিনি বলেন, “৪০ ভরি ওজনের বারগুলোর বাজার দর প্রায় ২৩ লাখ টাকা। তৌহিদুলের পাসপোর্ট জব্দ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
