২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ডাক্তারখানা, ডায়াগনস্টিক সেন্টার

চট্টগ্রামের চকবাজারে চিকিৎসকের চেম্বার ও একটি ডায়াগনস্টিক সেন্টার আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 12:14 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

রোববার গভীর রাতে কাতালগঞ্জ এলাকায় চিকিৎসক ওয়াহাব চৌধুরীর ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন জানান।

“তবে আগুন নিয়ন্ত্রণের আগেই চিকিৎসক ওয়াহাবের দুইটি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার পুড়ে যায়।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে জানিয়ে কামাল উদ্দিন বলেন, আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হতে পারে।