২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় চট্টগ্রামে ৪০ জেলে আটক

নিষেধাজ্ঞা ভেঙ্গে ইলিশ ধরায় বঙ্গোপসাগর থেকে ৪০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার ভোরে বঙ্গোপসাগরের বর্হিনোঙরে ওই অভিযানে দুটি মাছ ধরার ট্রলার,  ৬০০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মঈনুজ্জামান জানিয়েছেন।

মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার।

কোস্টগার্ড কর্মকর্তা মঈনুজ্জামান জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।