২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিটু মল্লিক (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 02:35 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার সকালে চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের গোমদন্ডী ও বেঙ্গুরা স্টেশনের মাঝামাঝি এলাকায় বিটু ট্রেনে কাটা পড়েন বলে রেলওয়ে থানার এসআই জহির আলী জানান।

নিহত বিটু উপজেলার পূর্ব গোমদন্ডীর বাসিন্দা। 

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জহির জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।