২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে রডের আঘাতে খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর রডের আঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 03:40 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

নিহত ফরিদা বেগম (৫০) উপজেলার জোরারগঞ্জের ছগির আহমেদের স্ত্রী।

রোববার সকালে ধূম ইউনিয়নের নাইয়েরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার এসআই ফজলুল করিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকালে গোবর শুকানোকে কেন্দ্র করে ফরিদা বেগমের সঙ্গে প্রতিবেশীদের ঝগড়া হয়।

“এক পর্যায়ে প্রতিবেশীরা রড দিয়ে তার মাথায় আঘাত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।”