২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আক্তার হানিফ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর গোল পাহাড় এলাকায় বেসরকারি সিএসসিআর হাসপাতালে তার মৃত্যু হয়।

৭২ বছর বয়সে মৃত্যুবরণ করা রওশন আক্তার হানিফ ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন।

তিনি চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী বাদশা মিঞা চৌধুরীর মেয়ে।

তার সাবেক সহকর্মী হাজি মোহাম্মদ মহসীন কলেজের অধ্যাপক মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের কলেজের সাবেক এই অধ্যক্ষ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

আছরের নামাজের পর চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠে তার প্রথম নামাজে জানাজা হয়।

এরপর বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মার্দাশা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।