হাটহাজারীতে ‘মাদক ব্যবসার বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে ‘মাদক ব্যবসা নিয়ে বিরোধে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে বড় দিঘীরপাড়-ভাটিয়ারি সংযোগ সড়কের তিন নম্বর বাজারে এই ঘটনা ঘটে।
ম্যাপ: চট্টগ্রাম
“শাহ আমানত কলোনির বাজারের পেছনে রাতে হুমায়ুনকে দা দিয়ে কোপানোর পর স্থানীয়রা ইব্রাহিম ও সোহেল নামে দুইজনকে ধরে পুলিশে দিয়েছে,” বলেন তিনি।
ছয়মাস আগে ইয়াবাসহ হুমায়ুন গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে ছাড়া পায় বলেও জানান তিনি।
মাদক ব্যবসার বিরোধে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তার ধারণা।
