২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় চট্টগ্রামে যুবদল নেতা কারাগারে

নাশকতার একটি মামলায় চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়া মঙ্গলবার এ আদেশ দেন।

মোশাররফের আইনজীবী নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারির নগরীর বন্দর থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করেন দিপ্তী।

এরপর জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এক সময়কার নগর ছাত্রলীগের সভাপতি মোশাররফ যুবদলে যোগ দিয়ে ২০১১ সালে নগর কমিটির সাধারণ সম্পাদক হন।