চট্টগ্রামে ৬ ফার্মেসিকে জরিমানা
চট্টগ্রাম নগরীতে অভিযান চালেয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ছয় ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ আদালত পরিচালনা করেন।
রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও ফুড সাপ্লিমেন্টারি বিক্রি করায় ছয়টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কে বি ফজলুল কাদের সড়কের মেডিসিন পয়েন্টকে ২০ হাজার টাকা ও পিপলস ফার্মেসিকে ১০ হাজার টাকা, সিরাজউদ্দৌলা সড়কের সায়েদ ফার্মেসি ও রওশন মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে এবং দেওয়ানজি পুকুর পাড় এলাকার নিউ মেডিসিন সেন্টারকে ১০ হাজার টাকা ও দামোদর মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
