২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মলম পার্টি’র ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর সাগরিকা গরুর বাজারসংলগ্ন বিটাক এলাকা থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার ছয় জন হলেন- সোহাগ, রুবেল, পাভেল, আনোয়ার, আজমল ও জয়নাল।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) এ বি এম ফয়জুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সাগরিকা গরু বাজারের ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্যেই তারা বিটাক এলাকায় জড়ো হয়েছিল।

“গ্রেপ্তার ছয় জনের কাছ থেকে কয়েকটি মলমের কৌটা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন মিরসরাই, তিন জন কুমিল্লার এবং চট্টগ্রামের বাসিন্দা। তাদের দলনেতা জয়নাল বলে জানান পুলিশ কর্মকর্তা ফয়জুল ইসলাম।