চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শফিক আহমেদ (৩০) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বুধবার ভোরে শাহ আমানত সেতুর বাকলিয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘গ্রিন লাইন’ সার্ভিসের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় শফিককে আটকের পর তার প্যান্টের পকেটে ৯৯০টি ইয়াবা পাওয়া যায়।
শফিক একজন পেশাদার মাদক বিক্রেতা দাবি ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তিনি টঙ্গিতে বিক্রি করে থাকেন।”
