২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ট্রেনে ঢিল, শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের আরোহী এক ছাত্র বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনায় ঘটে।

আহত মো. বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনের দরজায় বসে ছিলেন তিনি। ক্যান্টনমেন্ট স্টেশন পার হওয়ার পর কয়েকজন কিশোর ট্রেনের দিকে ঢিল ছুড়লে একটি তার কপালে লাগে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা জানার পর তারা রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

“ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় আগেও বাইরে থেকে পাথর ছোড়া হয়েছে। আমরা এ বিষয়ে প্রচার চালিয়েছি। শিক্ষার্থীদেরও ট্রেনের দরজায় বসতে নিষেধ করা হয়েছে।”