২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে নিহত ২ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির মধ্যে দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 01:15 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

এরা হলেন- মো. ফরহাদ মিয়া (২৭) ও আক্তার হোসেন (৩৫)।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর ফরহাদ ও আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে চট্টগ্রাম জেলা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফরহাদ ও আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।”    

গত ২ সেপ্টেম্বর আরব আমিরাতের আল-আইনের আল খাজানা এলাকায় ওই দুর্ঘটনায় মো. ইলিয়াছ নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার লাশ বৃহস্পতিবার আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

নিহত ফরহাদ পূর্ব রাউজানের নাতোয়ান বাগিচা এলাকার আবু জাফরের ছেলে। আর আক্তার হাটহাজারি উপজেলার কাটির হাট ইউনিয়নের ধলইয়ের বাসিন্দা ছিলেন।