চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩১৩
চট্টগ্রামের ১৪ উপজেলা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ২৯২ জন পরোয়ানাভুক্ত এবং ১৯ জন নিয়মিত ও সাধারণ মামলার আসামি।
এছাড়া সাতকানিয়ার মধ্যম কাঞ্চনা থেকে মো. হারুনর রশিদ (৪০) ও আবুল কালাম (৩৮) নামে দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযানের সময় বাঁশখালী এবং লোহাগাড়া থেকে দুই হাজার ৭৩০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নাইমুল হাছান।
