চট্টগ্রামে দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের কাজীর দেউরী মোড়ে একটি ‘ডিপার্টমেন্টাল স্টোরে’ আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ছবি: প্রতীকী
খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রোববার ভোর সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফজরুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে কেউ হতাহত না হলেও দোকনটির ছয়টি ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, শিশুখাদ্যসহ বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে।”
এতে দোকান মালিকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
