২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জাহাজ ভাঙার ইয়ার্ডে বিস্ফোরণে শ্রমিক নিহত

সীতাকুণ্ডের শীতলপুরে পরিত্যক্ত জাহাজ ভাঙার এক ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার সকালে এসএন এন্টারপ্রাইজ নামের একটি ইয়ার্ডের গুদামে এ দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক মো. সাইফুল্লাহ জানান।

নিহত শ্রমিকের নাম মো. ইলিয়াস (৩০)। আহত শ্রমিক ইসমাইল, জুলহাস ও মো. শফিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএন এন্টারপ্রাইজের কর্মকর্তাদের বরাত দিয়ে এসআই সাইফুল্লাহ জানান, একটি পরিত্যক্ত জাহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন আহত হন।

বেলা সাড়ে ১২টার দিকে তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান।