২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য আটক

চট্টগ্রাম নগরী ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে টানা দুদিন অভিযান চালিয়ে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য আটক

অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তার দুজন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 10:57 PM

Updated : 03 Aug 2022, 10:57 PM

চট্টগ্রামে নগরীতে তল্লাশি চৌকিতে সঙ্কেত না মেনে পালানোর চেষ্টা করা একটি অটোরিকশা আটকের পর পুলিশ দেখল, তারা চোরাই গাড়ি।

এরপর ওই চালকের দেওয়া তথ্যে লোহাগাড়া উপজেলা থেকে আরও দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম নগরী ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে টানা দুদিন অভিযান চালিয়ে মঙ্গলবার অটোরিকশাগুলো উদ্ধার করা হয় বলে চট্টগ্রামের কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এ ঘটনায় মো. রায়হান (২৯) ও রবিউল হোসেন রমিজ (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে।

গ্রেপ্তার দুজনের বরাতে পুলিশ জানায়, তারা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। চালকের চোখে স্প্রে দিয়ে কিংবা সখ্য গড়ে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে তারা অটোরিকশা ছিনতাই করে।