২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশুদের প্রাইভেট পড়ানোর আড়ালে ‘যৌন নিপীড়ন’, যুবক গ্রেপ্তার

শিশুদের সঙ্গে ‘বিকৃত রুচির যৌনাচার’ করে আসছিলেন তিনি, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

চট্টগ্রামে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের ‘যৌন নিপীড়নের’ অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ইমতিয়াজ নাম সেই যুবক নিজের বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি শিশুদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করতেন। গতকাল (বুধবার) তিন মেয়ে ও এক ছেলে অভিভাবকদের নিয়ে অভিযোগ করতে এসেছিলেন। তাদের সবার বয়স ১০-১১ বছরের মধ্যে।”

ওসি বলেন, “ইমতিয়াজ প্রাইভেট পড়ানোর আড়ালে বেশকিছু দিন ধরে শিশুদের সঙ্গে ‘বিকৃত রুচির যৌনাচার’ করে আসছেন। সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি এসব করেছেন বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।”

এ ঘটনায় মামলার পর ইমতিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।