চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মিনার দায়িত্ব গ্রহণ
২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন নুরে আলম মিনা।
এ রেঞ্জের ৬১তম ডিআইজি হিসেবে রোববার তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণের আগে নূরে আলম মিয়াকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১' এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নুরে আলম মিনা সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও রংপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
