চট্টগ্রামের সাবেক এমপি মিতা ঢাকায় গ্রেপ্তার
মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন।
চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গুলশান ২ এর একটি বাড়ি থেকে সোমবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বরের ওই বাড়িতে অভিযান চালানোর কথা বলেছে ডিবি।
আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের পর মিতাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা কাজ প্রক্রিয়া
মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর নিজ এলাকা চট্রগ্রামের সন্দ্বীপে একাধিক মামলার এজাহারনামীয় আসামি করা হয় তাকে।
