শব্দ দূষণ: চট্টগ্রামে হাইড্রলিক হর্ন ব্যবহার করায় জরিমানা
অভিযানে ৪১টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় হাইড্রলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সিটি গেইট এলাকায় পরিাচলিত অভিযানে ৪১টি হাইড্রোলিক হর্ন জব্দের পর তা ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শব্দ দূষণ রোধে বাস, লরি ও ট্রাকে এ অভিযান পরিচালনা করা করা হয়। এতে ১৯টি মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।”
এ সময় জব্দ করা ৪১টি হাইড্রলিক হর্ন ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
