২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষা মিশনে লেবাননের পথে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্য

বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’ এর আওতায় লেবাননে মোতায়েন করা নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ এই নৌসদস্যরা যোগদান করবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 05:37 PM

Updated : 13 Oct 2023, 05:37 PM

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল।

শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়েছে এই দলটি।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিয়োজিত ‘ইউনাইটেড নেশন্স ইন্টারিম ফোর্স ইন

লেবানন (ইউনিফিল)’ ৭৫ জনের এই দলটি অংশ নেবে।

বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’ এর আওতায় লেবাননে মোতায়েন করা নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ তারা যোগ দেবেন।

বিমানবন্দরে চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।

এর আগে চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বানৌজা

ঈসা খানে লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানান।