২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আচরণবিধি: চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত চালাতে ৪২ ম্যাজিস্ট্রেট

নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

ভোটের আচরণবিধি: চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত চালাতে ৪২ ম্যাজিস্ট্রেট
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নগর ও উপজেলায় ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এ অফিস আদেশে তাদের নিয়োগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, সেজন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

"দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছে, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর।”

চট্টগ্রাম নগরীর ১৬টি থানা এলাকায় ১২ জন এবং ১৫ টি উপজেলায় ৩০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।