২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে গুলিসহ গ্রেপ্তার ১

আব্দুর সাত্তারকে তল্লাশি করে প্যান্টের পকেটে বক্স ভর্তি অবস্থায় বিদেশী পিস্তলের ৪৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 01:27 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

চট্টগ্রামে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তারে কথা জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর সাত্তার (৩৫)  শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালু চেংড়াপাড়ার বজল আহমদের ছেলে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শীলকূপ টাইম বাজারের গণ্ডামারামুখী সড়কে অভিযান পরিচালনা করে। 

এসময় আব্দুর সাত্তারকে তল্লাশি করে প্যান্টের পকেটে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।