২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়ক থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ঘটনাস্থলের কাছ থেকে তার অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 12:20 PM

Updated : 05 Sep 2022, 12:19 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ড পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চালক মো. একরামের (২০) বাসা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। ঘটনাস্থলের কাছ থেকে তার অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশে একরাম রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

আরেক অটোরিকশা চালক পুলিশকে জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে এক যুবকের সাথে একরামের হাতাহাতি হতে দেখেছিলেন তিনি। বিষয়টি ‘তাদের নিজেদের’ মনে করে তিনি আর সেখানে কথা বলেননি।

স্থানীয়দের কারও কারও ধারণা, অটো রিকশা ছিনতাইয়ে ‘বাধা দেওয়ায়’ এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশের প্রার্থমিক ধারণা, পুরনো কোনো বিরোধের জেরে খুন হয়েছেন একরাম।

ওসি বলেন, “যদি ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ড হত, তাহলে অটোরিকশাটি পাওয়া যেত না।“

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি।