০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পটিয়ায় রাস্তার পাশের বিলে হাত-পা বাঁধা লাশ

প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 02:50 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সড়কের পাশে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আনুমানিক ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।

নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে কাজ করছে বলে জানান ওসি। 

এর আগে বুধবার হাটহাজারি উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুল এলাকায় এক নারীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। তাকে সেখানেই পুড়িয়ে মারা হয়েছে বলে পুলিশের ধারণা।