২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল ভাঙারির দোকান

এ ঘটনায় কেউ আহত হননি। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 11:41 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি ভাঙারির দোকান আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে নগরীর চকবাজারের তেলিপট্টি রোডে ওই দোকানে আগুন লাগার খবর পায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলিপট্টিতে একতলা একটি ভবনের নিচতলায় ওই ভাঙারির দোকানে আগুন লাগে। 

“এ ঘটনায় কেউ আহত হননি। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।”