১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাকের ধাক্কায় চট্টগামে বাবা-ছেলের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে এ ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় চট্টগামে বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 01:13 AM

Updated : 09 Apr 2023, 01:13 AM

মিরসরাইয়ের বড় দারোগাহাটে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেলিম উদ্দিন (৪০) ও তার ১০ বছর বয়সী ছেলে মিনহাজ। তাদের বাড়ি মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সেলিম ও তার শিশু সন্তান মিনহাজ বাজার করে বাড়িতে ফেরার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি তরমুজবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।