২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরে বাবার মৃত্যু: ওমানে যাবার সময় বিমানবন্দরে ধরা ছেলে

মাকে মারধর করায় বাবাকে মারধর করেন ছেলেমেয়ে; পরে হাসপাতালে বাবার মৃত্যু হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 10:00 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চট্টগ্রামে সন্তানদের মারধরে শাহজাহান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, শাহজাহানের ছেলে বোরহান উদ্দিন ওরফে শওকত (১৯) ওমানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, বোরহান ওমান প্রবাসী। কিছুদিন আগে দেশে আসেন। বাবার মৃত্যুর পর তিনি ওমানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার রাতে স্ত্রীকে মারধর করেন শাহজাহান। তখন ছেলেমেয়ে এর প্রতিবাদ করেন। বাদানুবাদের একপর্যায়ে বাবাকে তারা মারধর করেন।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহজাহান মারা যান। এরপর বোরহান ও তার বোন পালিয়ে যান।

এ ঘটনায় শাহজাহানের ছোট বোন বাঁশখালী থানায় মামলা করেন।

আরও পড়ুন

মাকে মারধর করায় বাবাকে সন্তানদের মারধর, হাসপাতালে মৃত্যু