২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

আরেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রেয়তর রান রেটে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জিম্বাবুয়ে।

বিশ্বকাপে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

শেষ চারে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাপুয়া নিউ গিনিকে হারানো থাইল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 12:31 AM

Updated : 22 Sep 2022, 02:10 PM

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় হারের পরও বাংলাদেশকে এড়াতে পারল জিম্বাবুয়ে। বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের।

আবু ধাবিতে বুধবার শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড।

পরের ধাপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড।

জিম্বাবুয়ে (০.৮৯৪) ও থাইল্যান্ডের (০.২৯৩) পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় আগামী শুক্রবারের প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।